PM, একতা নগরে শ্রদ্ধা বল্লভভাই প্যাটেল কে, তোপ কংগ্রেস, দিমাগি নকশাল দের ও

Spread the love

রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার গুজরাটের একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১ তম জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
এই উপলক্ষে দেশব্যাপী রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়।
একতা নগরে এক বিশাল কর্মসূচি তে প্রধানমন্ত্রী কংগ্রেস, দিমাগি নকশাল দের নিশানা করে বক্তব্য রাখেন। দীর্ঘ ভাষণে বিরোধী দের এক হাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দিমাগি নকশালরা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে গুজব ছড়াতে সমাজ মাধ্যমকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে।।সংবিধান তাঁদের জনগণের জন্য দায়বদ্ধ করে রেখেছে, কিন্তু দুর্ভাগ্য যে বিরোধী দল তাদের দায়িত্ব থেকে সরে গিয়ে এমন একটি শক্তি হয়েছে, যারা দেশকে বিভক্ত করতে চায়।

বিরোধী দের তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ বিরোধিতার পথ ছেড়ে তারা বাধা সৃষ্টির পথ নিয়েছে। একেই মূল রাজনীতি করেছে। বিরোধী রা সংবিধান কে ধূলিসাৎ করতে চায়। ভারত মায়ের সন্তানদের বিভাজিত করে, সংঘাত উসকে দিতে জঘন্য ষড়যন্ত্র চলছে বলে তোপ দাগেন।
ঘটনা চক্রে এইদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ইন্ডিয়া জোটের উদ্যোগে জন মহাভিযোগ কর্মসূচি হয়।।রবিবার এক ই ইসুতে রামলীলা ময়দানে বিশাল সমাবেশের ডাক দিয়েছেন রাহুল গান্ধী সহ বিরোধী রা।
গুজরাটের একতা নগরে ( কেভাডিয়া) প্রধান বিরোধী কংগ্রেস কে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন,দীর্ঘ এক দশকের বেশি সময় ক্ষমতায় না থাকায় সৃষ্ট নৈরাশ্য ও হতাশায় ভুগছে ওরা। বিদেশে গিয়ে গোপনে বৈঠক করছে? কোন ভারত বিরোধী শক্তি এদের মদত দিচ্ছে? ঐক্য বদ্ধ ভাবে তাঁদের এর মোকাবিলা করতে হবে বলে তিনি জানান।

দেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী “লৌহমানব ” সর্দার বল্লভভাই প্যাটেল কে গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,উনি দেশের ইতিহাসে এমন এক রত্নতুল্য ব্যক্তিত্ব, যাঁকে ছাড়া এখনকার এই দেশ কল্পনা করা যায় না। উনি ই এই দেশ কে এর বর্তমান রূপ দিয়েছেন। হিমালয় থেকে ভারত মহাসাগর অবধি উনি দেশকে সুরক্ষিত রেখেছিলেন।শুধু ভৌগোলিক ভাবেই দেশ কে উনি ঐক্যবদ্ধ করেন নি, সর্দার প্যাটেল সমগ্র জাতিকে ঐক্যের সূতোয় গেঁথে ছিলেন বলে প্রধানমন্ত্রী জানান।
গতকাল ই নিজের রাজ্য গুজরাটে এসেছেন তিনি। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছেন।
অন্যদিকে বিরোধী নেতা রাহুল গান্ধী ও পৃথক ভাবে সমাজ মাধ্যমে বল্লভ ভাই প্যাটেল কে গভীর শ্রদ্ধা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*