আরও ১২

Spread the love
  1. আজ বৃহস্পতিবার বিকেলে রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই ঘোষণার দিকে সাগ্রহে তাকিয়ে শিল্পমহল।
  2. নয়া সরকারের আমলে ইতিমধ্যে বেশ কিছু শিল্প রাজ্যে এসেছে, আরও আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানই পাখির চোখ মুখ্যমন্ত্রীর।
  3. নতুন সরকারের জমিনীতি কি হবে, এসইজেড-এর সম্মতি মিলবে কিনা সেদিকে তাকিয়ে বণিকসভাগুলি।
  4. একুশের নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা-সহ একাধিক অভিযোগে পুলিশের জালে মগরাহাটের অভিষেক-ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা ইমরান হাসান।
  5. মার্কিন মুলুকে মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের দল রিপাবলিকানদের হারের খবর আসতেই সকাল থেকেই উর্ধ্বমুখী ভারতীয় শেয়ার বাজার।
  6. প্রায় ১৫০০ পয়েন্ট উঠল সেনসেক্স, নিফটি উঠল প্রায় ৩০০ পয়েন্ট। খুশি লগ্নিকারীরা।
  7. জন্মদিনে তাঁর বাড়ি গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শুভেচ্ছা জানালের প্রাক্তন সাংসদ তথা অবসরপ্রাপ্ত আইএএস জহর সরকার।
  8. ঘূর্ণিঝড়ের দাপট কমতেই কলকাতা শহরে শীতের আমেজ। বৃহস্পতিবার প্রায় ২ ডিগ্রি কমল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু’দিনে আরও নামতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, জানাল হাওয়া অফিস।
  9. দিল্লিতে ফের বহুতল বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ তিনতলা বাড়ি। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে একাধিক।
  10. বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ নয়াদিল্লির চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে সিতারা গলি এলাকায় নির্মীয়মাণ বাড়িটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল কাজ করছে।
  11. আরও উন্নয়নের লক্ষ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ নিতে চায় জিন্দাল গোষ্ঠী। বুধবার রাতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই ইচ্ছের কথা জানান সজ্জন জিন্দাল।
  12. রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শালবনি প্রকল্পের সম্প্রসারণ ইত্যাদি নিয়ে ও কথা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*