Potato কৃষকদের কুইন্টাল প্রতি ৫০ টাকা ভর্তুকি, পাঠানো যাবে ভিন রাজ্যেও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্য সরকার আলু কৃষকদের কুইন্টাল প্রতি ৫০ টাকা ভর্তুকি দেবে। ভিন রাজ্যে আলু পাঠানো ও যাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেন। হুগলি র পুরশুড়ায় কৃষক সম্মান নিধি প্রকল্পের সূচনা করে তিনি এই ঘোষণা করেন।
পূর্বতন সরকার ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করায় আলু কৃষকরা অনেক অসুবিধায় পড়েছিলেন। আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, অন্য রাজ্যে আলু নিয়ে গেলে সীমান্তে তাঁদের আর কেউ আটকাবে না।
আগের আমলে এই নিয়ে পুলিশ দিয়ে অনেক অত্যাচার করা হোত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম করেই মুখ্যমন্ত্রী বলেন, মমতা ব্যানার্জি তাঁদের ওপর অনেক অত্যাচার করেছেন। এক দিকে সারের কালোবাজারি, অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পেও আলু যুক্ত না করায় কৃষক রা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গত মরসুমে রাজ্যে ১৪০ লক্ষ মেট্রিক টন উৎপাদিত আলুর মধ্যে ৭৫ লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়। এর মধ্যে ৪৮ লক্ষ আলু বার করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাকি ২৭ লক্ষ আলু হিমঘর থেকে বার করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বলেন,রাজ্য সরকার আলুকে শস্য বিমা প্রকল্পের আওতায় আনবে। বিমার টাকাও দেবে সরকার। কুইন্টাল প্রতি আলুর দাম ফ্রি বন্ডে ১১২০ টাকার নীচে নেমে গেলে রাজ্য সরকার ভর্তুকি দেবে বলেও জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*