সরস্বতীর ছবি আঁকায় বাধা! সপ্তম শ্রেণির পড়ুয়ার আঁকা ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ, মালদার চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলে উত্তেজনা

Spread the love

সুস্মিত মজুমদার : 

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে অঙ্কন পরীক্ষা চলাকালীন মা সরস্বতীর ছবি আঁকার কারণে সপ্তম শ্রেণীর এক পড়ুয়ার ছবি ছিড়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত শিক্ষক আফতাব উদ্দিন। অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা স্কুল চত্বরে। হিন্দু সংগঠনের ক্ষোভের মুখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক-সহ কেন্দ্রীয় বাহিনী।চাঁচল থানায় অভিযোগ দায়ের অভিভাবকের। ঐতিহ্যবাহী চাঁচল সিদ্ধেশ্বরি ইনস্টিটিউশনের এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে সমাজমাধ্যমেও। ওই স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল সপ্তম শ্রেণীর অঙ্কন শিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষা ছিল। সপ্তম শ্রেণীর পড়ুয়া অঙ্কিত রায় বাগদেবীর ছবি এঁকেছিল।যখন সে জমা দিতে যায় অভিযোগ তখন গার্ডের দায়িত্বে থাকা আরবি বিভাগের শিক্ষক আফতাব উদ্দিন বলেন এই ছবি আঁকা যাবে না। সাথে ছবিটি ছিঁড়ে দেন তিনি। পড়ুয়া বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে অভিভাবকরা বিষয়টি জানতে পারেন।তারপরেই সমাজ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিন চাচল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পড়ুয়ার বাবা কমল রায়। বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধিরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি এবং সাসপেনশনের দাবিতে স্কুলে জমায়েত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরের বাইরে চলতে থাকে বিক্ষোভ। মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আলী সহ চাঁচল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। যদিও এখনো উত্তেজনা রয়েছে এলাকায়। অভিযোগ ওই শিক্ষক আফতাব উদ্দিন দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মানসিকতা পোষণ করেন। শুধু একজন নয় আরো কয়েকজন পড়ুয়ার ছবি হিন্দু দেবদেবীর ছবি আঁকার কারণে তিনি ছিঁড়ে দিয়েছেন। এর আগেও বিভিন্ন সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মানসিকতা পোষণ করেছেন বলেও অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*