- পোখরানে সফল ভার্গবাস্ত্র-এর পরীক্ষা। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলার কৌশল রুখতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই ‘ভার্গবাস্ত্র’।
- একটি বা দুটি ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার তুলনায় একসঙ্গে বহু ড্রোন শনাক্ত করে ধ্বংস করা অনেক বেশি জটিল। এই চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই তৈরি করা হয়েছে ভার্গবাস্ত্র।
- ডিলিমিটেশন বিল নিয়ে তোপ রাহুল গান্ধীর। নিজের সুবিধার জন্য বিজেপি ডিলিমিটেশন বিল আনছে বলে দাবি লোকসভার বিরোধী দলনেতার। আসন সংখ্যা বাড়লে আদতে বিজেপির সুবিধা হবে বলে জানালেন তিনি।
- সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, “এই বিল গণতন্ত্র বিরোধী। গণতন্ত্র শেষ করে ক্ষমতা নিজেদের হাতে রাখার জন্য এই বিল আনছে।”
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুইপ মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল থেকে NCPI-তে যাওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সুদীপ জানালেন, কাকলি ঘোষ দস্তিদার আলাদা করে হুইপ জারি করবেন। তৃণমূলের থেকে NCPI-তে যাওয়া সব সাংসদই এনডিএ-এর হয়ে অর্থাৎ ডিলিমিটেশন-এর বিলের পক্ষেই ভোট দেওয়া হবে।
- শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন শতাব্দী রায়। যা নিয়ে জোর চর্চা শুরু হয় রাজ্য-রাজনীতিতে।
- শনিবার বিকেল চারটে নাগাদ অভিষেক সাংবাদিক বৈঠক করেন। সেখানে কালনা থানার একটি ভিডিয়ো প্রকাশ করে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন। সেই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। থানার ছবি বাইরে কী করে প্রকাশ করলেন অভিষেক? এই ছবি এআই দিয়ে করা, দাবি পুলিশের।
- শনিবার ঝাড়গ্রাম বনবিভাগের ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের পিন্ডরা এলাকায় বুলডোজ়ার দিয়ে বনদপ্তরের জায়গায় গড়ে ওঠা দু’টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। ঝাড়গ্রাম বন বিভাগের এক আধিকারিক বলেন, ‘বন সুরক্ষা কমিটির সদস্যরা অভিযোগ জানিয়েছিলেন বনদপ্তরের জায়গা দখল করে দোকান গড়ে উঠেছে।
- হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের উপর মেচেদার ফ্লাইওভারের নীচে শতাধিক দোকান রয়েছে। কারও খাবারের হোটেল, কারও ফল, চপ-মুড়ির দোকান। শনিবার সেই দোকানগুলি উচ্ছেদ করার জন্য মাইক প্রচার করল জেলা প্রশাসন। প্রশাসন জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে দোকান উচ্ছেদ শুরু হবে। ২৯ নভেম্বর সকাল ৬টার মধ্যে দোকান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।
- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১১০ জন। মৃত ও আহতদের অধিকাংশই শিশু বলে খবর।

Be the first to comment