রোজদিন ডেস্ক :
উত্তরাখন্ডে এক দুর্ঘটনায় ৬ মহিলা সহ ৮ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। শনিবার দুপুরে পৌড়ি গারওয়ালের কালওয়াড়ি গ্রামের কাছে এই দুর্ঘটনা হয়। সূত্রের খবর, ১২ জন যাত্রী সহ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়লে চালক সহ ৮ জনের মৃত্যু হয়। নিহত ৬ মহিলা স্থানীয় এক স্বনির্ভর গোষ্ঠী র সঙ্গে জড়িত ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। আহত ৪ জনের হাসপাতালে চিকিৎসা চলছে।
খবর পেয়ে পুলিশ, উদ্ধার কারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। কিভাবে এই দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন।
নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন।

Be the first to comment