রোজদিন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গত বুধবার রাতের হামলা ও তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে শুক্রবার পুলিশে অভিযোগ করলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। গড়া হোল তিন সদস্যর তদন্ত কমিটি ও।
তবে বুধবার রাত থেকে চলা বহিরাগতদের তান্ডব নিয়ে কেন এত দেরিতে পুলিশে অভিযোগ করা হোল, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে ই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
সূত্রের খবর, ই মেলে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে অজ্ঞাত পরিচয় বহিরাগতদের বিরুদ্ধে। তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ভাঙচুর, সম্পত্তি নষ্ট, প্রাঙ্গণে অগ্নিসংযোগ ইত্যাদি ও করে।
বৃহস্পতিবার ফটকের ঐতিহ্য বাহী প্রতীক ভাঙা, জোর করে ভিতরে প্রবেশের চেষ্টা ইত্যাদি নিয়েও অভিযোগ জানানো হয়েছে। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানানো হয় পুলিশ কে।
অন্যদিকে এই সব অনভিপ্রেত ঘটনা নিয়ে তিন সদস্যর কমিটি ও গঠন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।। এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কাউকে কমিটি তে রাখা হয় নি। সূত্রের খবর,নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভ্র শঙ্কর সরকারের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাশিস গোস্বামী ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এ কিউ এ সি র অধিকর্তা সৌমেন্দু চ্যাটার্জি।

Be the first to comment