মীরা ভট্টাচার্য ও বিমান বসু হাসপাতালে ভর্তি, বিমান বাবুর রুটিন চেক আপ,মীরা দেবী অসুস্থ

Spread the love

রোজদিন ডেস্ক: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।।শুক্রবার তিনি পেটের বাঁ দিকে ব্যথা অনুভব করেন। তাঁকে আলিপুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট সভাপতি বিমান বসু ও রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। দিল্লির এমসে তাঁর একটি ছোট অস্ত্রোপচার হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
২০২৪ সালের শেষে ও অসুস্থ তার জন্য অশীতিপর বিমান বাবু হাসপাতালে ভর্তি হয়েছিলেন।।চিকিৎসক রা তাঁকে কড়া অনুশাসনে রাখলেও বামফ্রন্ট, দলীয় কাজে তিনি এখন ও অক্লান্ত। গত মার্চে তৎকালীন সি ই ও র দফতরের সামনে রাতভর অবস্থানে চিকিৎসক দের নিষেধাজ্ঞায় থাকতে না পেরে বিমান বসু আক্ষেপ করেছিলেন বলে শোনা যায়। বর্ষীয়ান নেতার অসুস্থ তার খবরে সিপিএম ও বামপন্থী মহলে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই তাঁর খোঁজ খবর নিচ্ছেন। কিলোমিটারের পর কিলোমিটার অক্লেশে পদযাত্রায় অংশ নেওয়া বিমান বাবু বছর চারেক আগে থেকে অতটা হাঁটতে পারতেন না। তবে দলের সব অনুষ্ঠানে তিনি এখন ও ক্লান্তিহীন।
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অসুস্থ তার খবরেও রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।। তাঁর সিটি স্ক্যান হয়েছে।।গত কয়েকদিন ধরে তিনি পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন।। শুক্রবার হাসপাতালে ভর্তির পর তাঁর সব রকম পরীক্ষা নিরীক্ষা হয়। শনিবার ও হবে। এখন তাঁর পেটের ব্যথা কমেছে। চিকিৎসক রা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
২০২১ সালে তাঁর করোনা হয়েছিল। তখন ও হাসপাতালে ভর্তি ছিলেন। ২০২৩ সালে ও তাঁর হৃদ্যন্ত্রের পেস মেকারের ব্যাটারি পালটানো হয়।
দলের পক্ষে তাঁর লাগাতার খবর নেওয়া হচ্ছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য প্রচার বিমুখ।। নিজের মধ্যেই থাকেন।।তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে ও সন্তান সুচেতন সহ অনেকেই উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*