ARGENTINA VS ENGLAND MATCH: ইংল্যান্ডকে হারিয়ে মাঠেই রাজনৈতিক পোস্টার

আর্জেন্টিনাকে কড়া শাস্তি দিল ফিফা

Spread the love

রোজদিন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে হারের পর ফের খারাপ খবর আর্জেন্টিনা ফুটবল টিমের জন্য। এবার ফিফার শাস্তির কোপে পড়ল তারা। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে বিপুল অঙ্কের আর্থিক জরিমানা করল ফিফা। সেই সঙ্গে দেশের মাটিতে আগামী দুটি ম্যাচ অর্ধেক দর্শকের সামনে খেলতে হবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলকে।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচে জেতার পর সেলিব্রেশন করার সময় আর্জেন্টাইন ফুটবলাররা মাঠের মধ্যেই একটি ব্যানার তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ‘ফকল্যান্ড আর্জেন্টিনীয়দের’। ফিফার কোড অফ কন্ডাক্ট অনুযায়ী যা গুরুতর অপরাধ। কোনও ফুটবল ম্যাচে এমন রাজনৈতিক ব্যানার মাঠে বা গ্যালারিতে প্রদর্শন নিয়ম বিরোধী। তখনই ফিফা জানিয়ে দিয়েছিল, আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত হবে। প্রমাণিত হলে শাস্তিও হবে। অবশেষে সেটাই হল। তখন অনেকেই বলেছিল হয়তো এবারের মতো ছাড় পাবে মেসির দেশ। কিন্তু সেই তদন্ত রিপোর্ট প্রকাশিত হল শুক্রবার। আর সেখানে শাস্তি হল আর্জেন্টিনার। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর বিপক্ষ ফুটবলারদের সঙ্গে গোলমাল এবং মাঠের মধ্যে রাজনৈতিক বার্তা লেখা পোস্টার ও ব্যানার প্রদর্শনের অপরাধে আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে কড়া শাস্তিই দিল ফিফা। তাদের ২ লক্ষ ৩৭ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৯ লক্ষ টাকা জরিমানা করা হল। সেই সঙ্গে দেশের মাটিতে তাদের পরের দুটি ম্যাচ অর্ধেক দর্শকের সামনে খেলতে হবে। ফিফা জানিয়েছে, ফুটবল ম্যাচে অখেলোয়াড়োচিত আচরণ, বিশৃঙ্খলা এবং সমর্থকদের বর্ণবিদ্বেষী এবং বিভাজনমূলক মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে আর্জেন্টিনাকে। এর মাধ্যমে ফিফার কোড অফ কন্ডাক্টের একাধিক ধারা ভেঙেছে তারা। যে কারণে এই শাস্তি দেওয়া হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*