রোজদিন ডেস্ক: দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেত্রী সওকার জানকি র জীবনাবসান হয়েছে।। ৯৪ বছর বয়েসে তিনি প্রয়াত হন। ২০২২ এ পদ্মশ্রী প্রাপ্ত অবিনেত্রী তামিল, তেলেগু, কন্নড়, মালয়মম ভাষায় ৪০০, র বেশি ছবিতে অভিনয় করেছেন।। অপরূপ সুন্দরী, অসামান্য অভিনয় দক্ষতায় তিনি জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা এন টি রামা রাও, শিবাজি গণেশন, এম জি আর, জেমিনী গণেশন, রাজকুমার প্রমুখের সঙ্গে তিনি অভিনয় করেছেন।
তিনি তিন সন্তান, তাঁদের চার সন্তান ও নাতির ঘরের চার সন্তান কে রেখে গেছেন। ১৯৫০ থেকে ২৯২৩ সাল অবধি সওকর জানকি অভিনয় ক্ষেত্রে সক্রিয় ছিলেন। তাঁর প্রয়াণে দক্ষিণ ভারত সহ দেশের চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment