রোজদিন ডেস্ক: অন্ধ্র প্রদেশে র রাজ্যসভা সাংসদ লিঙ্গামানেনি রমেশের পুত্রর বিলাস বহুল গাড়ির ধাক্কায় মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন তরুণী ভারতী মুখি (২৬)। একটি শপিং মলের বিপণি তে কাজ করতেন তিনি।। রাস্তা পার হওয়ার সময় সাংসদ পুত্রের গাড়ি তাঁকে ধাক্কা দেয়। চালক ও অন্যরা তাঁকে ওই গাড়িতেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা য় রাজ্যে চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ মামলা দায়ের করলেও সাংসদ পুত্র কে গ্রেফতার না করায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
সাংসদ পুত্রের পক্ষ নিয়ে বলেছেন,দুর্ঘটনার পর ওই গাড়িতেই তরুণী কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা কন্যাহারা শোকার্ত পরিবারের পাশে আছেন বলে তিনি জানান।

Be the first to comment