রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা হওয়েছিল পর্যটকদের একটি বাস। কিন্তু মুহূর্তেই সেই যাত্রায় নেমে এলো শোকের ছায়া। বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ঘোলতির কাছে একটি পাহাড়ি রাস্তায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। পর্যটক বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে অলকানন্দা নদীর গহ্বরে।এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্তত ১০ জন। উদ্ধার করা হয়েছে ৭ জন যাত্রীকে।
পুলিশ সূত্রে খবর, বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। তাঁদের অনেকেই বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন। শুরু হয় উদ্ধার অভিযান।
প্রশাসনের পক্ষ থেকে এখনও নিখোঁজদের পরিচয় জানানো হয়নি। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় প্রচণ্ড জোরে জলে পড়ে গাড়িটি তলিয়ে যায়। যাত্রীদের অনেকেই নদীর স্রোতে ভেসে যেতে পারেন বলে আশঙ্কা।
2 Dead, 10 Missing After Bus Falls Into River In Uttarakhand’s Rudraprayag.
#Rudraprayag pic.twitter.com/5ypUb8r8zo— Being Political (@BeingPolitical1) June 26, 2025

Be the first to comment