রোজদিন ডেস্ক, কলকাতা:- নির্বাচন ছাড়া বাকি সময় বন্ধ রাখতে হবে কলেজের ইউনিয়ন রুম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র ইউনিয়ন রুম খোলা যাবে না। দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যখন উত্তপ্ত পরিস্থিতি ঠিক সেই আবহেই এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বছরের পর বছর যেখানে ছাত্র সংসদের নির্বাচন হয় না, সেখানে ইউনিয়ন নেতাদের এত দাপট, এত প্রভাব হয় কী করে? এদিন আদালত সেই বিষয়টিকে সামনে রেখেই এই মুহূর্ত থেকে কলেজের সমস্ত ইউনিয়ন রুম এবং স্টুডেন্ট রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের।
পাশাপাশি, ছাত্র সংসদের নির্বাচন করানো নিয়ে রাজ্যের অবস্থানও জানতে চাওয়া হল। হলফনামা দিতে বলা হয়েছে রাজ্যকে।প্রসঙ্গত, কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচন করানো নিয়ে আগেই আদালতে মামলা হয়েছিল। দু’টি পৃথক মামলা দায়ের হয়েছিল আদালতে, একটি ২০২৩ সালে এবং অন্যটি ২০২৫ সালে।

Be the first to comment