আগামীকাল ঘাটাল যাচ্ছেন দেব..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- অবশেষে ঘাটাল যাচ্ছেন দেব। আগামীকাল ঘাটালে সেখানে একগুচ্ছ কর্মসূচী রয়েছে তাঁর। এসডিও অফিসে মিটিং থেকে শুরু করে বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান ও ত্রাণ বিতরণ।

বিগত কয়েক বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনেই যাচ্ছে ঘাটালের মানুষ। কিন্তু তার কোনও বাস্তবায়ন নেই। তাই বন্যা পরিস্থিতি তৈরি হলে সেখানকার জনজীবনের কোনও পরিবর্তনই হয় না। প্রতি বছরই বর্ষার সময়ে দেখা যায় ঘাটাল ডুবে গেছে। কোথাও হাঁটু বা কোথাও কোমর জলে থাকতে হয় সাধারণ মানুষকে। অন্তত ৩-৪ মাস এইভাবে হয়রানির শিকার হন তাঁরা। এই ইস্যু নিয়ে দিন কয়েক আগেই সেখানকার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে কার্যত তুলোধনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

ঘাটাল মাস্টার প্ল্যান পরিণতি না পাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সামনে দেব বলেছিলেন, “অনেক পরিশ্রম করে প্রকল্প অনুমোদন করিয়েছি। আমি তো একমাত্র এমপি ছিলাম না ঘাটালে। আমার আগে বড় বড় নেতারা সেখানে দায়িত্বে ছিলেন। কিন্তু আমিই অনুমোদন করালাম।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*