আইএসসি ও আইসিএসসিতে জেলার জয়জয়কার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আইএসসি (ISC) ও আইসিএসসি (ICSE) এর ফলাফলে জোড়া সাফল্য উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের। এই স্কুল থেকে জোড়া সাফল্য এসেছে। একইসঙ্গে ICSE ও ISC-তে প্রথম হয়েছেন দুই ছাত্র। এছাড়াও, আইসিএসসি (ICSE)-তে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের জোড়া সাফাল্য। আইসিএসই ও আইএসসি-তে সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আইএসসি (ISC)-তে সম্ভাব্য প্রথম সোদপুর সেন্ট জেভিয়ার্সের কার্তিক দাস। তাঁর প্রাপ্ত নাম্বার ৪০০-র মধ্যে ৩৯৯। অন্যদিকে, ওই স্কুল থেকেই আইসিএসসি (ICSE)-তে সম্ভাব্য প্রথম হয়ে তাক লাগাল অপর এক ছাত্র আদিত্য তিওয়ারি। যার প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯, এছাড়াও, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের। ৫০০-তে ৪৯৯ নম্বর পেয়েছে দুই ছাত্রী আদৃতা মাহাত এবং সৃজিতা মণ্ডল। অর্থাৎ, তিন’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে লেখেন, ‘এই বছর আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন! আমি তোমাদের ভবিষ্যৎ সমস্ত প্রচেষ্টায় আরও উন্নতির সাফল্য কামনা করি।
তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের পিতামাতা/অভিভাবক এবং শিক্ষকদেরও হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা জানাই। তাদের সমর্থন এবং গাইডেন্সে তোমাদের সাফল্যে অমূল্য ভূমিকা পালন করেছে’। অন্যদিকে, যারা অনুত্তীর্ণ হয়েছে, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি তাদের প্রতি অনুরোধ করব অনুগ্রহ করে হতাশ হবেন না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*