রোজদিন ডেস্ক : জেইই মেইন পরীক্ষা থাকায় আজ শনিবার মালদহ কলেজ মাঠে আপাতত হচ্ছে না সিপিএম-এর সভা। এই কর্মসূচিতে জেলা প্রশাসনের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও সিপিএমকে মালদা কলেজ মাঠে কর্মসূচির অনুমতি দেন। কিন্তু ওইদিন সেখানে পরীক্ষা রয়েছে সে বিষয়ে জানত না আদালত। কারণ এই মামলায় কলেজকে পক্ষভুক্ত করা হয়নি। শুক্রবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে শুনানি হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানেই কলেজের আপত্তিতে কর্মসূচি বাতিল ঘোষণা করে সিপিএম। আদালতে রাজ্যের তরফে দুটি বিকল্প জায়গায় সভার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সিপিএম নেতৃত্ব সভা বাতিল জানিয়ে দেয়।

Be the first to comment