শুধু জঙ্গিদের খতম করলেই হবে না, নির্মূল করতে হবে স্লিপার সেলও; কাশ্মীরের ১০ এলাকায় সকাল থেকেই চিরুনি তল্লাশি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শুধু জঙ্গি নির্মূল করলেই কমবে না অপরাধ, তার সাথে নির্মূল করতে হবে তাদের মদত জোগানো স্লিপার সেলকেও। শনিবার সকাল থেকে সেই উদ্দেশ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা।

জানা গেছে, একই সঙ্গে জঙ্গি নিয়োগ করে এমন মডিউল চিহ্নিত এবং ধ্বংস করার লক্ষ্যও রয়েছে তাদের। পুলিশ সূত্রে খবর, গান্ডেরবাল, শ্রীনগর, বাডগাম এবং পুলওয়ামার ১০টি এলাকায় একযোগে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। উপত্যকার এই এলাকাগুলিতেই জঙ্গিদের স্লিপার সেল বেশি সক্রিয় বলে খবর।

পুলিশ ও নিরাপত্তাবাহিনীর অনুমান, সীমান্তের ওপার থেকে এই এলাকার স্লিপার সেল চালানো হয়। এর মাথায় রয়েছে কুখ্যাত জঙ্গি কমান্ড্যার আবদুল্লাহ গাজি। গোয়েন্দা তথ্যে এমনটাই উঠে এসেছে। তাই এ বার স্লিপার সেলগুলোকে সম্পূর্ণ ধ্বংস করতে চাইছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২২ এপ্রিল পাহেলগাঁওতে ২৬ জনকে খুন করে জঙ্গিরা। তারপর থেকেই উপত্যকা জুড়ে শুরু হয়েছে এই সন্ত্রাস বিরোধী অভিযান। শুরু হয়েছে এই চিরুনি তল্লাশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*