মণিপুরে মেইতি যুবকের হত্যা, তদন্তভার এনআইএ-কে

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘদিন পর মণিপুরের চূড়াচাঁদপুরে মেইতি যুবকের নৃশংস হত্যাকান্ডে উত্তেজনা দেখা দিয়েছে। নিহত যুবকের স্ত্রী কুকি। স্থানীয় মানুষজনের সমর্থনে তাঁরা ওখানে ছিলেন। ৩১ বছর বয়েসী মায়াংলামবাম ঋষিকান্ত সিং নেপালে কাজ করেন। সম্প্রতি তিনি বাড়ি আসেন। বুধবার সন্ধ্যায় সস্ত্রীক ঋষিকান্তকে সন্দেহভাজন কুকি জঙ্গিরা অপহরণ করে ও গুলি করে হত্যা করে। এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর তীব্র নিন্দা করে বলেন, যখন সব পক্ষই শান্তির দিকে যাচ্ছে, এই সময় মেইতি যুবকের হত্যা বড় আঘাত।
সন্দেহভাজন ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মিরা এই হত্যায় জড়িত বলে অনুমান করা হচ্ছে।
হত্যাকারীদের খোঁজে পুলিশ সহ নিরাপত্তা বাহিনী জোর তল্লাশি চালাচ্ছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও দেখা গেছে, নিহত ঋষি কান্ত করযোড়ে তাকে না মারার জন্য আকুল আর্জি জানাচ্ছে। এরপরই তাকে গুলি করা হয়।
পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। মণিপুরের থাদৌ ইনপি সব সম্প্রদায়কে শান্ত থাকার আর্জি জানিয়েছে। রাজ্যের ঐক্য, সম্প্রীতি, প্রগতি রক্ষায় যে কোন রকম হিংসার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানায়।
উল্লেখ্য, ২০২৩ সালে ভয়ংকর জাতি দাঙ্গায় মণিপুরে ২৬০ জন নিহত, ৬০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হন। এখনও বহু মানুষ আশ্রয় শিবিরে আছেন। মেইতি ও কুকিদের ক্রমাগত সংঘর্ষের প্রেক্ষিতে ওখানে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। বেশ অনেক দিন অশান্তি না থাকলেও মেইতি যুবকের এই হত্যা নিয়ে ফের উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*