আইসিইউ তে ভর্তি সাংসদ সৌগত রায়,বুকে বসানো হয়েছে পেসমেকার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বুধবার সন্ধ্যায় কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠান মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন দমদমের সাংসদ সৌগত রায়। সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই মুহূর্তে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হঠাৎই শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় এদিনই সৌগত রায়ের বুকে পেসমেকার বসানো হয়েছে।
সৌগতবাবুর অসুস্থতার খবর পেয়ে এদিন রাতে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-সহ অন্যান্য নেতা-নেত্রীরা।
অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে এদিন কামারহাটির আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সৌগত রায়। গাড়ি থেকে নামার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*