রোজদিন ডেস্ক :
প্রেমিকাকে হত্যা করে দেহ বস্তায় ভরে ফেলে দিতে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়লেন এক যুবক। শনিবার রাতে পুরুলিয়ার (Murder in Purulia) এই হাড় হিম ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় মানুষ।
সূত্রের খবর, বাঘমুন্ডির বছর উনিশের তরুণী পুরুলিয়া শহরে থেকে নার্সিং পড়েন। গতকাল দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। মেসের মালিকের সঙ্গে কথা বলে মেয়ের খোঁজ না মেলায় বাবা, আত্মীয়রা পুরুলিয়া শহরে আসেন। রাত অবধি খোঁজ না পেয়ে পুলিশে খবর দেন।
রাতে বলরামপুর থানার কাছে নাকা চেকিং চলার সময় এক যুবক বাইকে করে বস্তা নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। সন্দেহ হতে বস্তা খুলতেই মেলে তরুণীর রক্তাক্ত দেহ। যা দেখে বিস্মিত পুলিশও। ধৃত অমিত কুমার মাহাতোই নিখোঁজ তরুণী কে গলা কেটে হত্যা করে রাতের অন্ধকারে তাঁর দেহ অযোধ্যা পাহাড়ে ফেলে আসার জন্য বাইকে যাচ্ছিলেন।
তরুণীর বাবা, আত্মীয়রা দেহ সনাক্ত করেন। তাঁদের অভিযোগ, তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সম্পর্কের টানা পোড়েনে এই হত্যা। ধৃত যুবকের সন্দেহ, প্রেমিকা অন্য কোন সম্পর্কে জড়িয়েছে। এই নিয়ে বচসার জেরে হত্যা! পুলিশ এই নিয়ে তদন্ত করছে।

Be the first to comment