রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার সকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের ডোমকল। ঘোষপাড়ায় আচমকা হয় এই বিস্ফোরণ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এখনও পর্যন্ত খবর নেই হতাহতের। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, মাসখানেক আগেই বিস্ফোরণের জন্য শিরোনামে এসেছিল মালদা। শনিবার হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগরের কুশল গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয় বলে খবর। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, স্থানীয় একটি আমবাগানের পাশের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্র আওয়াজে আশেপাশের চাষিরা আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের এই আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। স্থানীয় মানুষজন জানিয়েছেন, জমিতে পড়ে থাকা বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরেই খবর দেওয়া হয় হরিচন্দ্রপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে গোটা এলাকা ঘিরে ফেলে। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও।

Be the first to comment