রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক কলেজে বিকম এবং বিএ, এলএলবি ফোর্থ সেমেস্টার পরীক্ষা। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরোধিতায় শনিবার সুর চড়ালেন টিএমসিপি–র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
সেই দিন পরীক্ষা থাকলে বিশ্ববিদ্যালয়ের অনেক পড়ুয়াই সভায় হাজির থাকতে পারবেন না বলে তৃণাঙ্কুরের বক্তব্য। তৃণাঙ্কুর বলেন, ‘এ হলো ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলার রাজনৈতিক অপকৌশল।’ বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে টিএমসিপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ পড়ুয়ারাও সমস্যায় পড়বেন বলে তৃণাঙ্কুরের আশঙ্কা।
উল্লেখ্য, কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে টিএমসিপি–র ওই সভায় বক্তা হিসেবে হাজির থাকার কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিশ্ববিদ্যালয়ের বক্তব্য ‘কোনও দলের অনুষ্ঠান দেখে যদি পরীক্ষা সূচি বানাতে হয়, তা হলে তো সব দলের ক্ষেত্রেই তা দেখতে হবে। তা ছাড়া পরীক্ষাসূচি চূড়ান্ত করে বোর্ড অফ স্টাডিজ়। পরীক্ষা নিয়ামক দপ্তরও ক্যালেন্ডারে সরকারি ছুটি বাদ দিয়ে রুটিন বানায়।

Be the first to comment