রোজদিন ডেস্ক, কলকাতা:-রবিবার তামিলনাড়ুর ঐতিহাসিক চোলপুরম মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিরুচিরাপল্লির অরিয়ালু জেলায় অবস্থিত হাজার বছরের পুরোনো এই মন্দির। এ দিন ছিল চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী এবং ‘আদি তিরুবাথিরাই’ উৎসব। মূলত চোল রাজবংশের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি তামিলনাড়ুর এই মন্দিরে গিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদীর দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী সাদা ধুতি, সাদা শার্ট এবং অঙ্গবস্ত্রম (দক্ষিণ ভারতীয়রা কাঁধে রাখেন একটি সাদা ওড়না) পরিধান করে মন্দিরে প্রবেশ করেন। মন্দিরের পুরোহিতরা তাঁকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করেছিলেন।
এ দিন প্রধানমন্ত্রী বৈদিক মন্ত্রোচ্চারণ এবং শৈব থিরুমুরাই স্তোত্র পাঠ করেন শিব মন্দিরে। পুজো দেওয়ার পরে মন্দিরের চারপাশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর ‘গ্রেট লিভিং চোল টেম্পল’-কে ইউনেস্কো হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, রাজা রাজেন্দ্র চোল (১)-এর স্মরণে স্মারক মুদ্রা প্রকাশ। এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘রাজেন্দ্র চোল ছিলেন এক মহান শাসক, যোদ্ধা ও দূরদর্শী রাজা। তাঁর নির্মিত গঙ্গাইকোন্ডা চোলপুরম কেবল একটি রাজধানী নয়, বরং জ্ঞান, সংস্কৃতির প্রতীক।’

Be the first to comment