বিসিসিআইয়ের নতুন সভাপতি? দায়িত্ব পেতে পারেন রাজীব শুক্লা!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অন্তবর্তী সভাপতি পদে দায়িত্ব নিতে পারেন রাজীব শুক্লা। বর্তমান সভাপতি রজার বিনি এই পদে বয়সসীমার কাছাকাছি পৌঁছে গেছেন।

সূত্রের খবর, শুক্লা বর্তমানে বোর্ডের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন এবং আগামী ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রজার বিনি। চলতি বছর ১৯ জুলাই ৭০ বছর পূর্ণ করবেন তিনি। যা বিসিসিআই-এর বয়সসীমা নির্ধারিত নিয়ম অনুযায়ী সভাপতির পদে থাকার জন্য অনুমোদিত নয়।  সেক্ষেত্রে শূন্যপদ পূরণে রাজীব শুক্লা নতুন সভাপতি নির্বাচিত হতে করেন।

সেপ্টেম্বরে সংস্থার বার্ষিক সভায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই সক্রিয় বিসিসিআই প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্লা বহু বছর ধরে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা, ২০২০ সাল থেকে সহ-সভাপতি পদে রয়েছেন । এমনকি, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় পাকিস্তানে বোর্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সৌরভ গাঙ্গুলীর জায়গায় ২০২২ সালে রজার বিনি বিসিসিআই সভাপতি হিসেবে নির্বাচিত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*