
মৌসুমী রায় সরকার (বিভাগীয় প্রধান)
আজকের রন্ধন শিল্পী ছন্দা গুহ

আজকের রান্না পটলের মালাইকারি

আজকের রান্না পটলের মালাইকারি – র উপকরণ ও পদ্ধতি নিচে দেওয়া হল :-
*পটলের মালাইকারি*
উপকরণ —-
পটল ( পরিমাণ নিজেদের মতো )
নারকেলের দুধ
টক দই
সরষের তেল
সাদা জিরে গোটা এবং গুঁড়ো
নুন ,হলুদ ,চিনি
আদা
কাঁচা লঙ্কা
ঘী
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
এলাচ ,দারুচিনি ,লবঙ্গ
কিসমিস
প্রণালী —
প্রথমে নারকেল দুধ তৈরি করে নিতে হবে,তারপর পটল ভালো করে ছুলে কেটে ধুয়ে নুন ছিটিয়ে ভেজে নিতে হবে ,( পটল ভাজার সময় হলুদ ব্যাবহার করি না তাতে ভাজার পর তেল কালো হয়ে যায় ) তারপর ওই তেলে এলাচ ,দারুচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে ,তাতে আদা জিরে আর কাঁচালঙ্কা বাটা ,হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা পটল গুলো দিয়ে নেড়েচেড়ে নুন আর টক দই দিতে হবে আবার কিছুটা কষিয়ে নারকেলের দুধ , স্বাদমতো চিনি আর কিসমিস দিয়ে ফুটিয়ে গ্রেভি মতো হলে তাতে চেরা কাঁচালঙ্কা আর ঘী ছড়িয়ে নামিয়ে পরিবেশন করতে হবে !
(তাহলে এবার বানিয়ে ফেলুন খুবই সহজ উপায়ে চট জলদি তৈরি সুস্বাদু’পটলের মালাইকারি’ আর গরম গরম পরিবেশন করুন ও পরিবারের সাথে উপভোগ করুন। আবারো আসবো নতুন নতুন রেসিপি নিয়ে রোজদিনে মৌসুমীর রান্নাঘর সেগমেন্টে)
আপনাদের জন্য একটি ভালো খবর , এবার থেকে মৌসুমীর রান্নাঘর এ প্রতি শুক্রবার থাকছে আমিষ রেসিপি এবং শনিবার থাকছে নিরামিষ রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোজদিন।

Be the first to comment