রেলের অনুষ্ঠানে আরএসএসের গান, ক্ষুব্ধ কেরালার মূখ্যমন্ত্রী

Spread the love

সুস্মিতা রায়: 
গতকালই বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম সঙ্গীতের বন্দনা করেছিলেন প্রধানমন্ত্রী, আজ এর্নাকুলাম – বেঙ্গালুরু বন্দে ভারত উদবোধনী অনুষ্ঠানে আরএসএসের গান গাইলেন কোচির পড়ুয়ারা!!
রেলের এই অনুষ্ঠানে আরএসএসের গান গাওয়ার তীব্র নিন্দা করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সরকারি অনুষ্ঠানে ধর্মীয় ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা উচিত বলে তিনি মনে করেন।
আজ তাঁর নির্বাচনী কেন্দ্র বারানসি থেকে এক যোগে চারটি বন্দে ভারত ট্রেনের যাত্রা উদবোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে এর্নাকুলাম – বেঙ্গালুরু বন্দে ভারতও আছে। কোচিতে দক্ষিণ রেল কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে পড়ুয়াদের দিয়ে জোর করে আরএসএসের সাংগঠনিক সঙ্গীত গাইতে বাধ্য করা হয় বলে কেরালার মুখ্যমন্ত্রীর অভিযোগ। এতে সাংবিধানিক নীতি লঙ্ঘিত হয়েছে। এর বিরুদ্ধে কেরালার আমজনতাকে প্রতিবাদ করতে তিনি আহবান জানান। এই ধরনের প্রচার অন্য ধর্মের বিরুদ্ধে ঘৃণা ও সাম্প্রদায়িক বিভেদমূলক রাজনীতিকে প্রশ্রয় দেয়।
কংগ্রেস নেতা কে সি বেণুগোপালও এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় রেল মন্ত্রীকে চিঠি দিয়েছেন। কেন রেলের উদবোধনী অনুষ্ঠানে পড়ুয়াদের আরএসএসের গান গাইতে বাধ্য করা হল তিনি প্রশ্ন তুলেছেন।
বাম শাসিত কেরালায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*