রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শমীক ভট্টাচার্য ৷ এদিন কলকাতার সায়েন্স সিটিতে বিজেপির তরফে আয়োজিত ‘রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ’ নামে এক অনুষ্ঠানে তাঁর হাতে বঙ্গ বিজেপির ব্যাটন তুলে দেন দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
এদিন তাঁর হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয় ৷ গত মঙ্গলবার বঙ্গ বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে সভাপতি নির্বাচনের ঘোষণা করা হয় ৷ বুধবার ছিল মনোনয়ন পর্ব ৷ সেই পর্ব মিটতেই স্পষ্ট হয়ে যায় যে বিজেপিতে সুকান্ত মজুমদারের উত্তরসূরী হতে চলেছেন রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্য ৷
এদিন উপস্থিত ছিলেন এরাজ্যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ-সহ আরও অনেকে।

Be the first to comment