শিক্ষক পুনর্বণ্টনে স্বচ্ছতা দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষকদের পুনর্বণ্টনের সিদ্ধান্তকে স্বাগত ও সমর্থন জানিয়ে তা স্বচ্ছভাবে রূপায়িত করার দাবি উঠলো। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পৃথকভাবে একে সরকারের বিলম্বিত বোধোদয় বলে মন্তব্য করেন। উভয় সংগঠনের নেতাদের দাবি, স্বচ্ছভাবে এই কাজ করতে হবে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী একে মানবিক, যুক্তিনির্ভর, শিক্ষা বান্ধব সহ পাঁচ দফা দাবিতে আজ শিক্ষা দফতরের সহ সচিবকে চিঠি দিয়েছেন। তিনি শিক্ষকদের নিজের জেলায় বদলি করার আর্জিও জানান।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি র সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা পৃথকভাবে সরকারের এই সিদ্ধান্ত কে বিলম্বিত বোধোদয় বলে মন্তব্য করেন। বলেন, আগে ও এই ধরনের বিজ্ঞপ্তি হলেও স্বজনপোষণের জন্য তা কার্যকর হয়নি। তাঁর অনুযোগ, শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ই ব্রাত্য করে রাখা হয়েছে। ২ মাস আগে শিক্ষক পুনর্বণ্টনের ব্যবস্থা নিলে এসআইআরের সময় বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাবে পড়াশোনা ব্যাহত হোত না।
সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দের যে উদবৃত্ত ও ঘাটতি দেখানো হয়েছে, সেখানে পড়ুয়া অনুপাতে ৮২৩ জন শিক্ষক প্রয়োজন বলে আনন্দ হাণ্ডা জানান। অথচ এই বিষয়ে কোন কথা বিজ্ঞপ্তিতে নেই। তবে এই কাজ স্বচ্ছতার সঙ্গে হোক এটাই কাম্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*