রোজদিন ডেস্ক
রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু হবেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দৃঢ় ভাবে জানিয়েছেন। এটি তাঁদের প্রথম কাজ। এক বেসরকারি টি ভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন সরকারকে ও নিশানা করেন তিনি। জানান, রাজ্যে আয়ুস্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্যঘর ইত্যাদি প্রকল্প করতে দেওয়া হয়নি। তাঁরা এসে তা চালু করেছেন।
কাশ্মীরের পহেলগাঁও এ কলকাতা সহ কিভাবে পর্যটকদের সন্ত্রাসীরা নৃশংস ভাবে হত্যা করেছিল তা বলেন মুখ্যমন্ত্রী।
জানিয়ে দেন, রাজ্যে দেওয়ানি বিধি চালু হবেই। ধর্ম পরিবর্তন করতে দেওয়া হবে না৷ সরকারি সম্পত্তি ধ্বংস করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সীমান্তে হিন্দুদের জমি বিক্রি করতে দেওয়া হয় না,ইত্যাদি জানিয়ে তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।
স্বাধীনতার শতবর্ষে প্রধানমন্ত্রী র বিকশিত ভারতের লক্ষ্যে এই রাজ্য ও বিকশিত পশ্চিমবঙ্গ হবে বলে জানান।
উত্তর বঙ্গের চিকেনস নেক কতটা গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা করেন।
রাজ্যের শিক্ষা সংস্কৃতি র উৎকর্ষতার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই রাজ্যের মেধাবী অধ্যাপক, চিকিৎসক, গবেষক রা আছেন। এই রাজ্যের ইতিহাস ভুলে যেতে দেওয়া হবে না বলে দৃঢ় ভাবে জানান।
ভাষণের শুরুতে স্বামী বিবেকানন্দর চরৈবতি চরৈবতি ধ্বনির স্মরণ করেন। উপস্থিত সবাইকে শ্রদ্ধা, সম্মান জানান।
অনুষ্ঠানে হৈমন্তী শুক্লা, প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্ণব গোস্বামী সহ শিল্প, সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Be the first to comment