সুনীতা উইলিয়ামসের মহাকাশযান জলে অবতরণ করার কারণ কি ছিল?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দীর্ঘ নয় মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর।মঙ্গলবার ১৮ মার্চ তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে স্পেসএক্স ক্যাপসুলে করে রওনা দেন। ১৭ ঘণ্টার যাত্রা শেষে বুধবার ভোরে ফ্লোরিডার উপকূলে ক্যাপসুলটি অবতরণ করার কথা ছিল।

তবে এটি মাটিতে নামার পরিবর্তে সমুদ্রে অবতরণ করে, যাকে বলা হয় ‘স্প্ল্যাশডাউন’।

স্প্ল্যাশডাউনের মাধ্যমে মহাকাশযানের নিরাপদ অবতরণ নিশ্চিত করা হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানের গতি অত্যন্ত বেশি থাকে, যা ধাপে ধাপে কমানোর জন্য প্যারাসুট ব্যবহার করা হয়। নাসার ওরিয়ন মহাকাশযানের প্যারাসুট সিস্টেমে ১১টি প্যারাসুট থাকে, যা উচ্চতা ও গতি অনুযায়ী খোলে এবং ধীরে ধীরে অবতরণের গতি কমায়। তবে মাটিতে অবতরণ করলে শক্ত ধাক্কা লাগতে পারে, যা নভোচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। জল স্বাভাবিকভাবে ধাক্কা শোষণ করতে পারে, তাই নিরাপত্তার স্বার্থে মহাকাশযানগুলো সাধারণত জলেই অবতরণ করে।
যদিও জলে অবতরণ সবসময় সুবিধাজনক নয়। জল প্রবল ঢেউয়ের কারণে মহাকাশযান উল্টে যেতে পারে বা উদ্ধার অভিযানে দেরি হতে পারে। তবে তীব্র গতিতে পৃথিবীতে ফিরে আসার পর এটি সবচেয়ে নিরাপদ উপায় হিসেবে বিবেচিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*