- আজ ২৪ জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। তুলে ধরলেন মেয়েদের উন্নতিতে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা।
- প্রয়াণদিবসে প্রখ্যাত শিল্পী পণ্ডিত ভীমসেন যোশীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী।
- আগামী ২৮ জানুয়ারি রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। এখন তারই প্রস্তুতি চলছে সিঙ্গুর জুড়ে। শিল্প নিয়ে কি মিলবে।কোনও প্রতিশ্রুতি, আশায় সিঙ্গুরবাসী।
- আজ শনিবার ফের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় প্রায় ১ লক্ষেরও বেশি দলীয় নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি ও কর্মীরা উপস্থিত থাকবেন। থাকবেন বিএলএ ২রাও।
- বিকেল ৪টেয় বৈঠক শুরু হবে। এসআইআর পর্বে এই মুহূর্তে রাজ্যে যা পরিস্থিতি তা নিয়ে দিক নির্দেশ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
- আজই শেষ হচ্ছে লজিক্যাল ডিসক্রেপন্সির তালিকা প্রকাশিত হওয়ার ডেডলাইন, তালিকা প্রকাশ নিয়ে এখনও সংশয়।
- আগামীকাল রবিবার ২৫ জানুয়ারি মেরামতির কাজের জেরে সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু।
- শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ, বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করলেন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।
- ২৪ ঘণ্টা নিঁখোজ থাকার পর গাছ থেকে মিলল দুই বন্ধুর ঝুলন্ত দেহ, মৃত্যুর নেপথ্যে কী কারণ, তদন্তে নামল স্বরূপনগর থানা।
- পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলায় নিহত পাঁচজন।
- মণিপুরে মেইতি যুবকের রহস্যমৃত্যু৷ তদন্ত ভার পেল এনআইএ।
- খুন নয়, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ আত্মহত্যাই করেছেন, জানালো ঝাড়খণ্ড পুলিশ।

Be the first to comment