পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৫ জন নিহত, আহত ১০

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের ডেরা ইসমাইল খান রোডে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। খাইবার পাখতুনওয়া অঞ্চলের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সূত্রের খবর, এক বিয়ের অনুষ্ঠান বাড়িতে জ্যাকেটের নীচে বোমা নিয়ে এক ব্যক্তি প্রবেশ করে এই বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যে আনন্দ অনুষ্ঠান আতঙ্কের চেহারা নেয়। ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন অবধি কোন গোষ্ঠী এই বিস্ফোরণের দায় নেয়নি। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*