আমেরিকায় স্ত্রী-সহ চারজনকে হত্যার দায়ে ভারতীয় গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকার আটলান্টায় পারিবারিক বচসার জেরে স্ত্রী-সহ চারজনকে গুলি করে হত্যার দায়ে বিজয় কুমার নামের এক ভারতীয় গ্রেফতার হয়েছেন। তিনটি শিশু এই ভয়ংকর ঘটনার সময় লুকিয়ে পড়ে। অভিযুক্তর ১২ বছরের সন্তানই পুলিশে খবর দেয়। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় ভারতীয় মিশন মর্মাহত।
শুক্রবার গভীর রাতে পুলিশ এই গুলি চলার খবর পেয়ে ব্রুক আইভি কোর্টের ওই বাড়িতে যায়। সেখানে চার জনের মৃতদেহ পড়ে ছিল। অভিযুক্তর গাড়ি নির্দিষ্ট জায়গায় থাকায় পুলিশ জোর তল্লাশি শুরু করে। পুলিশের প্রশিক্ষিত সারমেয় নিকটবর্তী ঝোপ থেকে তাঁকে চিহ্নিত করলে পুলিশ গ্রেফতার করে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত বিজয় কুমার (৫১) তাঁর স্ত্রী মিনু ডোগরা (৪৩), তিন আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮) কে গুলি করে হত্যা করেন। তাঁরা ১২ বছরের সন্তানকে নিয়ে ওই আত্মীয়ের বাড়ি যান। সেখানেই নিজের স্ত্রী সহ চার জনকে হত্যা করেন। কি নিয়ে তাঁদের বচসা হয় পুলিশ জানার চেষ্টা করছে। এই ভয়ংকর ঘটনার সাক্ষী নিহত দম্পতির সাত ও দশ বছরের দুই সন্তান সহ তিনটি শিশু। পরিবারের একজন তাঁদের নিয়ে গেছেন।
শিশু তিনজনের কোন আঘাত লাগেনি। তাদের বিপর্যস্ত মানসিক অবস্থা সহজেই অনুমেয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকার ভারতীয় মহলে শোকের ছায়া নেমেছে।
অভিযুক্ত বিজয় কুমারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*