রাজ্যপাল নিজের মর্যাদাকে অপমান করেছেন, মন্তব্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভার অধিবেশন উদ্বোধন করতে এসে সরকারের লেখা ভাষণ পড়তে অস্বীকার করে সভা ছেড়ে রাজ্যপাল নিজের মর্যাদাকে অপমান করেছেন। আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই মন্তব্য করে বলেন, অতীতে রাজ্যে অনেক রাজ্যপাল এসেছেন, কিন্তু আর এন রবির মত কোন রাজ্যপাল আসেননি। বলেন, সি এন আন্নাদুরাই, এম করুণানিধি, জে জয়ললিতা প্রমুখ প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তাঁর মত এমন সঙ্কটে পড়তে হয়নি। রাজ্যপাল তাঁর ভাষণের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে জোরাজুরি করেও ভাষণ না পড়ে চলে গিয়ে নিজের পদেরই অমর্যাদা করেছেন। রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে বক্তব্য রেখে তিনি এই সব বলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিধানসভার উদ্বোধন করতে এসে সরকারের লেখা ভাষণ পড়তে অস্বীকার করে রাজ্যপাল চলে যান। পরে অধ্যক্ষ তামিল ভাষায় তা পড়েন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এই বিধানসভায় বরাবর রাজ্যপালের ভাষণ শেষ হলে জাতীয় সঙ্গীত বাজানো হয়, শুরুর সময় তাঁদের নিজস্ব তামিল গান বাজে। তাঁরা দেশপ্রেমের নিরিখে কার ও থেকে কম না, আর এই নিয়ে তাঁদের কাউকে শেখাতে হবে না। গত পাঁচ বছরে তিনি মানুষের জন্য অনেক উন্নয়নের কাজ করেছেন, যা বিরোধীরা সহ্য করতে পারছেন না বলে তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*