রোজদিন ডেস্ক, কলকাতা:– বৃহস্পতিবার বিকালে ওল্ড দিঘায় বিশ্ব বাংলা গেটের সামনে সৈকততটে হাঁটতে বেরিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই দেখা ‘রাজা’র সাথে। তাঁকে নিজের হাতে চা বিস্কুটও খাওয়ালেন মমতা। সেই মুহুর্তের দৃশ্য ক্যামেরাবন্দীও করলেন অনেকে।
বুধবার বিকেলেই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। দু’মাস আগে নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে তাঁর হাত ধরেই। এবার রথযাত্রার আয়োজন করা হচ্ছে ধুমধাম করে। তার প্রস্তুতি খতিয়ে দেখতেই রথযাত্রার দু’দিন আগে দিঘায় পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওল্ড দিঘায় সরকারি বাসভবন ‘দিঘি’তে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার রুটিন অনুযায়ী সৈকতের ধারে হাঁটতে বের হন মমতা। সমুদ্রের ধারে চা পানের সময়েই ‘রাজা’ নামের বাঁদরটি তাঁর নজরে পড়ে। দেহরক্ষীর কাছ থেকে বিস্কুট চেয়ে নেন মুখ্যমন্ত্রী। সৈকতের ধারে গার্ডওয়ালের উপরে বাঁদরটিকে চা-বিস্কুট খেতে দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীরা সেই দৃশ্যের মুহুর্ত ক্যামারাবন্দী করেন। এরপরই তা মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।


Be the first to comment