রোজদিন ডেস্ক, কলকাতা:- এবার দুবাই থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে এক মদ্যপ যাত্রীর বিরুদ্ধে মহিলা কেবিন ক্রুর সঙ্গে অসভ্য আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি গুরুতরভাবে নিয়েছে বিমান সংস্থা এবং অবিলম্বে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সংস্থা ANI-এর সূত্র অনুযায়ী, বিমানটি ওড়ার সময় একজন যাত্রী, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে ধারণা, কেবিন ক্রুর এক সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিমানটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ঘটনাটি বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর পুলিশকে বিষয়টি অবহিত করা হয় এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়। বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। একটি সূত্র ANI-কে জানিয়েছে, “বিমান সংস্থা একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।”
তবে অভিযুক্ত যাত্রীর পরিচয় বা ঠিক কী ধরনের অসভ্য আচরণ তিনি করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, কারণ তদন্ত প্রক্রিয়া চলছে।

Be the first to comment