উলুবেড়িয়ায় গ্যাস ভর্তি ট্যাঙ্কারে আগুন, চাঞ্চল্য এলাকায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- উলুবেড়িয়ায় মুম্বাই রোডে গ্যাসভর্তি ট্যাঙ্কারে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকাল ৮টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় জোড়া কলতলার কাছে দুর্ঘটনা ঘটে। এই ঘটনার জেরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়।

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী একটি ট্রাক গ্যাসভর্তি ট্যাঙ্কারের চালকের কেবিনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে চালকের কেবিনে আগুন লেগে যায়। চালক তাড়াতাড়ি ট্যাঙ্কারের কেবিন থেকে নেমে পড়েন। নাহলে জোর বিপত্তি হতে পারত। তারপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন না নেভা পর্যন্ত পুলিশ দু’দিকের যান চলাচল বন্ধ করে দেয়। তার জেরে সকাল থেকেই জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। দমকলের অফিসাররা জানান, কেবিন থেকে ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ ঘটনা ঘটে পারত। এই নিয়ে ১ মাসের মধ্যেই দুটি গাড়িতে আগুনের ঘটনা ঘটল এই প্রায় একই জায়গায় মুম্বাই রোডে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*