SIR বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক মমতাবালা ঠাকুরের

Spread the love

রোজদিন ডেস্ক : শনিবার ঠাকুরনগরের সাংবাদিক সম্মেলন করে SIR বাতিলের দাবি জানালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। মতুয়াদের স্বার্থে তিনি ঘোষণা করেন, আগামী ৫ তারিখ বুধবার থেকে ঠাকুরনগরের বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তাঁর দাবি ২০০২ সালের ভোটার তালিকা দেখলে দেড় থেকে দুই কোটি মতুয়ার মধ্যে এক কোটির বেশি মতুয়ার নাম কাটা যাবে।

তাঁর আরও দাবি, যাদের ভোটে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নির্বাচন হয়েছে তাদেরকে এখন বলছে ভোটার না। এটা হয়নাকি। বাদ গেলে সবাইকে বাদ দিতে হবে। তিনি আরও বলেন, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মতুয়াদের বিপদে ফেলতে চাইছে। আমরা এটা হতে দেব না। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, টাকার বিনিময়ে কার্ড ইস্যু করছে শান্তনু। যে ১১ টা তথ্য দিতে বলা হয়েছে তা দিতে পারবে তো? মতুয়াদের বোকা বানাতে টাকার বিনিময়ে কার্ড দেওয়া হচ্ছে। এই টাকার ভাগ মোদি, অমিত শাহের কাছে পৌঁছে যাচ্ছে। তাই এই অন্যায় কাজ বন্ধ করা যাচ্ছে না।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*