গত সেপ্টেম্বরে কলকাতায় প্রবল বৃষ্টিতে কলেজ স্ট্রিটের ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের সাহায্যার্থে আজ কলেজ স্কয়ারের পাশে “ভিজে বইয়ের মেলা” বসে। দিল্লির প্রবাসী বাঙালি ও এখানকার পুস্তকপ্রেমীরা প্রায় চার লক্ষ দশ হাজার টাকার আর্থিক সাহায্য আবেদনকারী ক্ষতিগ্রস্তদের দেবার আয়োজন করে। মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, স্থানীয় পৌর প্রতিনিধি সুপর্ণা দত্ত, পিনাকী দত্ত সহ বহু লেখক ও বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তা কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।


Be the first to comment