ফের রাজস্থানে দুর্ঘটনায় নিহত দশ, আহত অনেক

Spread the love

রোজদিন ডেস্ক : ফের রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দশ জনের। আহত অনেক। গতকাল রাতে যোধপুরের পর আজ সকালে জয়পুরে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। স্থানীয় সূত্রের খবর, জয়পুরে হারমারা র লোহামান্ডি রোডে একটি দ্রুতগামী ডাম্পার ট্রাক প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। এর পরই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা দেয়। ফলে দশ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। একের পর এক গাড়িতে এই ভাবে ধাক্কা লাগায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় মানুষ ভয়ার্ত ভাবে প্রাণ বাঁচাবার চেষ্টা করেন।
পুলিশের অনুমান, ডাম্পার চালক মদ্যপ ছিলেন। কি ভাবে এই দুর্ঘটনা হোল পুলিশ খতিয়ে দেখছে।
এই ঘটনায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওখানে ভারী যান চলাচল বন্ধের দাবি করলেও কোন ফল হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*