মধ্যপ্রদেশের ছিন্দওয়ারে কফ সিরাপে মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসকের স্ত্রী গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় কফ সিরাপে শিশুদের মৃত্যু মিছিলে অন্যতম অভিযুক্ত জ্যোতি সোনি গ্রেফতার হলেন। তাঁর চিকিৎসক স্বামী প্রভীন সোনি-কে আগেই পুলিশ গ্রেফতার করেছে। তাঁর স্ত্রী সোনিও এই ঘটনায় অভিযুক্ত। তিনি এতদিন গা ঢাকা দিয়েছিলেন। বিশেষ তদন্ত কারী (সিট) তাঁকে ওই জেলারই পারাসিয়া শহর থেকে গ্রেফতার করেছে। তিনি এই মারণ কফ সিরাপ বিক্রির সংস্থা আপনা মেডিকেল স্টোরের মালিক। প্রসঙ্গত, এই কফ সিরাপ খেয়ে  মধ্যপ্রদেশে ২৪ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। যা নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে।  কেন্দ্রীয় সরকার সহ সংশ্লিষ্ট রাজ্য সরকার এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়। কোল্ড্রিফ নামের এই কফ সিরাপ খেয়ে বহু শিশু  অসুস্থ হয়ে পড়ে,  বেশির ভাগ ক্ষেত্রে কিডনি বিকল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। অভিযোগ চিকিৎসক প্রভীন সোনি এই কফ সিরাপ প্রেসক্রাইব করতেন, তাঁর স্ত্রী জ্যোতি সোনির মালিকানাধীন সংস্থা তা বিক্রি করতো।

এই ঘটনায় সিট এখন অবধি সাত জনকে গ্রেফতার করেছে। জ্যোতি সোনি এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন, শেষ অবধি সিট তাঁকে গ্রেফতার করায় তদন্তে বড় সাফল্য পেলো বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*