স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সুবিধাভোগীর সংখ্যা এক লক্ষ পার করল, খুশি মুখ্যমন্ত্রী

Spread the love

প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাভোগীর সংখ্যা এক লক্ষ পার করল। যা এক নতুন নজির। শুক্রবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে এক পোস্টে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবং উচ্চশিক্ষায় সহায়তা করার লক্ষ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করেছিলেল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পে এবার বিরাট সাফল্য অর্জন করল রাজ্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষের মাইলস্টোন। এক্স হ্যান্ডেলে এই সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে সুবিধাভোগীর সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গেল। এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা অত্যন্ত কম সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায়। সুদের ভারও বহন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী দিনেও এভাবেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের সাহায্য করবে রাজ্য। যাতে প্রতিভাবান পড়ুয়াদের সাফল্যের পথে আর্থিক বাধা না আসে। তিনি পড়ুয়াদের সাফল্য কামনা করেন। এই প্রকল্পে ছাত্রছাত্রীরা সহজ শর্তে ব্যাঙ্ক থেকে ঋণ পান। যার গ্যারান্টার হল রাজ্য সরকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলে উচ্চশিক্ষার জন‌্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব। সুদের একটা বড় অংশ দেয় রাজ্য সরকার। যার ফলে পড়ুয়াদের ওপর ঋণের বোঝা বেশি থাকে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*