রোজদিন ডেস্ক : স্বামী স্ত্রী-র তুমুল অশান্তি প্রাণ কাড়লো ছোট্ট শিশুর। মর্মান্তিক এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাস পাড়ার সয়লা জোড়ামন্দির এলাকার। স্থানীয় সূত্রের খবর, আদতে হাওড়ার বাসিন্দা রাজু দাস, তাঁর স্ত্রী সালমা খাতুন ও তিন মাসের একরত্তি পুত্র সন্তানকে নিয়ে কর্মসুত্রে ওখানে ভাড়া থাকেন।
গত কয়েকদিন ধরে দম্পতির মধ্যে অশান্তির ঘটনায় শিশু সন্তান-সহ স্ত্রীকে রাজু বাড়ি থেকে বার করে দেন বলে অভিযোগ। গতকাল সন্ধ্যায় সালমাকে দেখা করতে বলেন রাজু৷ মীমাংসার আশায় সালমা এলে ফের দুজনের তুমুল ঝগড়া শুরু হয়। উভয় পক্ষের তর্কাতর্কি, টানা হ্যাঁচড়ার মাঝে একরত্তি সন্তান রাস্তায় পড়ে আঘাত পায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাজু দাস-কে আটক করেছে পুলিশ। ক্রন্দন রত সালমার অভিযোগ, তাঁর কোলে থাকা শিশুকে টান মেরে রাজুই রাস্তায় ফেলে দিয়েছে।
দম্পতির অশান্তিতে এইভাবে একরত্তির প্রাণ যাওয়ায় এলাকার মানুষ জন বাকরুদ্ধ।
কিভাবে এই মর্মান্তিক ঘটনা হল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment