- ভোটার তালিকা থেকেই ভোটচুরি করছে বিজেপি, দিল্লিতে তোপ অভিষেকের। এই কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধংস করছে, অভিষেকের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার।
- খাস কলকাতায় দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে, পুলিশের জালে অভিযুক্ত।
- ৫ দিন নিখোঁজ থাকার পর হাড়োয়ায় উদ্ধার যুবকের দেহ, তদন্তে পুলিশ।
- এসআইআর শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে হুগলির সপ্তগ্রামে আত্মঘাতী যুবক।
- মুর্শিদাবাদে সোনার দোকানে ডাকাতির অভিযোগ, ঝাড়খণ্ড থেকে ধৃত উত্তরপ্রদেশের বদায়ু গ্যাংয়ের ৬ দুষ্কৃতী।
- শীতের নয়া রেকর্ড, চলতি মরশুমে শীতলতম কলকাতা। বুধবার মহনগরীর পারদ নামল ১১ ডিগ্রিতে।
- ৬ মাসেও মেয়ের খুনিরা ধরা পড়েনি। হতাশায় ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে কালীগঞ্জে মৃত তামান্নার মা সাবিনা।
- মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জলপান করে গত কয়েকদিনে তিনজনের মৃত্যু হল। অসুস্থ হয়ে হাসপাতালে শতাধিক।
- প্রয়াত খালেদা জিয়ার শেষকৃত্য। ভারতের প্রতিনিধিত্ব করতে ঢাকা পৌঁছে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
- আজ ৩১ ডিসেম্বর, বর্ষশেষ। বেলা বাড়তেই শহরের পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ছে ভিড়।
- বর্ষবরণকে মাথায় রেখে বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা, ঘোষণা কর্তৃপক্ষের।
- কাল নতুন বছর থেকে আংশিক বদলে যাচ্ছে হাওড়া ও শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন চলাচলের সময়সূচি।
- চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ হরিয়ানায়। নির্যাতনের পর ছুড়ে ফেলা হল রাস্তায়, ধৃত দুই।
- এক সন্তানে থামবেন না, আরও চাই, হিন্দু জনসংখ্যা বাড়াতে দম্পতিদের বার্তা হিমন্ত বিশ্বশর্মা।
- উত্তরাখণ্ডে সুড়ঙ্গের ভিতর দুই ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০।

Be the first to comment