রোজদিন ডেস্ক : অভয়ার নৃশংস ধর্ষণ, হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছিলেন তাঁরা। এই আন্দোলনের অন্যতম অগ্রণী মুখ অনিকেত মাহাতো গত বছরের শেষ দিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে পদত্যাগ করেন। যা নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। আজ এই সংগঠনও সাংবাদিক বৈঠক ডেকে অনিকেত মাহাতোর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ঘোষণা করে।
অনিকেত মাহাতোর বিরুদ্ধে তাঁরা আন্দোলনের ক্ষতি ও আলোচনায় না বসে নিরুত্তর থাকার অভিযোগ করেন। আজ গত এক বছরের খরচের হিসাবও দেন তাঁরা। সাংবাদিক বৈঠকে আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার, পুলস্থ আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
তাঁরা জানান, আলোচনায় বসে কোন সদিচ্ছা অনিকেত মাহাতো দেখাননি। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেও উনি সেই বিষয়ে এগোননি। অনিকেত মাহাতোর বিভিন্ন পদক্ষেপ সরকারের সুবিধা করে দিয়েছে বলেই তাঁরা জানিয়েছেন। যা অত্যন্ত বেদনাদায়ক বলে তাঁরা জানান।

Be the first to comment