কেন্দ্রীয় সরকারের আওতাধীন এনটিএ-র আজব সিদ্ধান্ত! নেতাজি জয়ন্তীতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Spread the love

রোজদিন ডেস্ক : ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। এবছর আবার ওইদিনে পড়েছে সরস্বতী পুজোও। আর ওইদিনই সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ফেলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ।
নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর সঙ্গে একইদিনে জয়েন্ট এন্ট্রান্সের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা রাখা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের শিক্ষা দফতর। তাঁরা এরই মধ্যে এনটিএকে চিঠি পরীক্ষার দিন পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, নেতাজির জন্মদিন বাঙালির কাছে আবেগ। সেইসঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে ওইদিন রাজ্যের প্রায় সব স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দীর্ঘদিন ধরে রাজ্যে এই পরম্পরা চলে আসছে। এমনদিনে বড় মাপের প্রতিযোগিতামূলক পরীক্ষা হলে পড়ুয়াদের অত্যন্ত অসুবিধায় পড়তে হতে পারে। কেন্দ্রীয় সরকারের আওতাধীন এনটিএ-র এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের দলের মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, নেতাজির জন্মদিন, সঙ্গে সরস্বতীর আরাধনা! সেইদিন পরীক্ষা দিয়েছে? এতেই প্রমাণিত, এই বিজেপি কতটা বাংলাবিরোধী! নেতাজির জন্মদিনে যেখানে আমরা জাতীয় ছুটির দাবি জানাচ্ছি, সেইদিনে একটা সর্বভারতীয় পরীক্ষা?নেতাজিকে এরা যে সম্মান করে না৷ তা ফের প্রমাণিত হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*