উচ্চমাধ্যমিক : প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা

Spread the love

রোজদিন ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আগামী ২ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে যাবতীয় প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট জমা নেওয়ার কাজ শেষ করতে হবে। বিজ্ঞপ্তিতে সংসদ আরও জানিয়েছে, স্ট্যাটিসটিকসের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ৬ মার্চ। ২৮ জানুয়ারি প্র্যাকটিক্যালের সাদা উত্তরপত্র বিলি করা হবে। তবে স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্র্যাকটিক্যালে কোনও উত্তরপত্র থাকবে না। পুরনো সিলেবাস অনুযায়ী যারা আগের বছর প্র্যাকটিক্যালে উত্তীর্ণ হয়েছে তাঁদের নতুন করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না। প্রতিটি স্কুলকে ৫ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে প্র্যাকটিক্যালের নম্বর পাঠাতে হবে সংসদে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*