রোজদিন ডেস্ক :
মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ আত্মঘাতীই হয়েছিলেন, তাঁকে হত্যা করা হয়নি। তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি।
ঝাড়খন্ড পুলিশ প্রয়াত আলাউদ্দিন শেখের ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে এই সব কথা জানিয়েছে।
গত শুক্রবার তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে উত্তাল হয় মুর্শিদাবাদে র বেলডাঙা। টানা ৬/৭ ঘণ্টা ট্রেন, রাস্তা অবরুদ্ধ থাকে। সরকারি সম্পত্তি নষ্ট, মহিলা সাংবাদিক-সহ প্রচার মাধ্যমকে মারধর, আক্রমণ চলে।। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন টিএমসি-র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেন। তাঁকে আলাউদ্দিন শেখের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের আর্জি জানান।
শুক্রবার ঝাড়খন্ড পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে ওই যুবক আত্মঘাতী হয়েছেন। তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল।
উল্লেখ্য, আলাউদ্দিন শেখের পরিবারের অভিযোগ ছিল, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁর দেহ আসার পর এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। দলে দলে মানুষ পথে বেরিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।

Be the first to comment