- ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-তালিকা প্রকাশ হতে পারে আজ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই রাজ্যের সিইও দপ্তরে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
- এবার থেকে CEO-রা নিজে থেকেই স্বতঃপ্রণোদিতভাবে অথবা DEO কিংবা ERO-র রিপোর্টের ভিত্তিতে যে কোনও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এর মধ্যে সাময়িক বরখাস্ত, বিভাগীয় তদন্ত শুরু করা বা এফআইআর দায়ের করার নির্দেশ দিতে পারেন সিইও।
- ডাল লেকের পাশের হোটেলে অগ্নিকাণ্ড। শনিবার সকালে আচমকাই আগুন লেগে যায় শ্রীনগরের ওই হোটেলে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পর্যটকরা।
- টাকার বিনিময়ে প্রশ্ন! এই মামলায় লোকপালকে আরও ২ মাস সময় দিল দিল্লি হাইকোর্ট।
- বিজেপি শিবসেনাকে মুছে দিতে পারবে না বলে মন্তব্য করলেন উদ্ধব ঠাকরে।
- উত্তর-দিল্লির মৌজপুরের একটি ক্যাফেতে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত এক যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
- তেহরানে যে কোনও ধরনের হামলাকে যুদ্ধ হিসেবে দেখবে ইরান। শনিবার এই ভাষাতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল ইরান।
- শনিবার ক্যানাডাকে সতর্ক করে দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনও রাখঢাক না রেখে বলে দিলেন, ‘চিন গিলে খেয়ে ফেলবে।’ একই সঙ্গে আমেরিকার কাছে ক্যানাডার কৃতজ্ঞ থাকা উচিত বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
- PAC-3 প্যাট্রিয়ট মিসাইল নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তিনি বলেন, ‘আমেরিকা সবুজ সংকেত দিয়েছে।’
- পারিবারিক বিবাদের জেরে গুলি চলল জর্জিয়ায়। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে একজন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছে আটলান্টার ভারতীয় দূতাবাস।

Be the first to comment