আজই শেষ হচ্ছে লজিক্যাল ডিসক্রেপন্সির তালিকা প্রকাশিত হওয়ার ডেডলাইন, তালিকা প্রকাশ নিয়ে এখনও সংশয়

Spread the love

রোজদিন ডেস্ক : তৃণমূল কংগ্রেসের দাবিতে শিলমোহর দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ করতেই হবে কমিশনকে। সেই তালিকা টাঙিয়ে দিতে হবে পঞ্চায়েত অথবা বিডিও অফিসে। আজ শনিবার ছিল তালিকা প্রকাশের ডেডলাইন। কিন্তু আজ তালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না নির্বাচন কমিশন। শুক্রবার রাত পর্যন্ত নির্বাচন কমিশনের দিল্লির দফতর থেকে বুথ ও বিধানসভাভিত্তিক ওই তালিকা এসে পৌঁছোয়নি। সূত্রের খবর, ইআরও-দের কাছে ওই তালিকা আসার পরে তা ছাপানো হবে। তারপর নির্দিষ্ট জায়গায় টাঙানো হবে তালিকা। শুক্রবার রাত পর্যন্ত ওই সব নথি দিল্লি থেকে রাজ্যে না আসার কারণেই শনিবার আদৌ তালিকা প্রকাশ হবে কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রাজ্যের এসআইআর শুনানিতে ডাক পড়া ব্যক্তিদের তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপ্যান্সি-র তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী গত বুধবার কমিশন জানিয়েছিল, শনিবারেই তালিকা প্রকাশ করা হবে। আদালতের নির্দেশ না থাকলেও তথ্যগত অসঙ্গতির পাশাপাশি আনম্যাপড তালিকাও টাঙানোর কথা ছিল। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ নাগরিকের তালিকা প্রকাশ করার কথা।
রাজ্যের সিইও দফতর সূত্রে খবর, শুক্রবার রাত পর্যন্ত সেই তালিকা আসেনি। ফলে শনিবার সেই তালিকা প্রকাশিত হবে কি না, তা অনিশ্চিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*